নিয়মিত দৈনিক অনুষ্ঠানসমূহ

মুখরিত জীবনেপাঁচমিশেলী

রোদ চড়তে থাকে, বাড়ে দিনের উত্তাপ-ব্যস্ততা। কাজের দিনে মানুষ ছোটেন অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে। শিক্ষার্থীরা তখন পথে বা শিক্ষা প্রতিষ্ঠানে। মুখর হয়ে ওঠে জীবন। সময়ের সঙ্গে মিলিয়ে কথাবন্ধু শ্রোতাদের সঙ্গে নানা বিষয় নিয়ে আড্ডা দেন আর বাজিয়ে শোনান জনপ্রিয় সব আধুনিক আর ব্যান্ডের গান।

সময়সূচী সকাল ০৯.০০টা থেকে বেলা ১২.০০টা
ভোরের জানালায়পাঁচমিশেলী

সূর্যোদয় একটি নতুন দিন, নতুন সম্ভাবনা নিয়ে আসে আপনার কাছে। পার্কে বা রাস্তায় জগিং করতে করতে, বাসায় নাস্তার টেবিলে চা বা কফিতে চুমুক দিতে দিতে সময় কাটান কথাবন্ধুর সঙ্গে আর শুনতে থাকুন চিরসবুজ সব বাংলা গান।

সময়সূচী ভোর ০৬.০০টা থেকে সকাল ০৯.০০টা
দারুণ দুপুরেপাঁচমিশেলী

শ্রোতাবন্ধুদের পছন্দ আর অনুরোধের সব গান বাগিয়ে শোনানো হয় এই সময়ে। রোববার এই সময়টায় একেক সপ্তাহে একেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে জমে “ক্যাম্পাস ক্যাম্পাস”। সোমবার ২টার খবরের পর থেকে প্রচারিত হয় “অপরাজিতা”। আর মঙ্গলবার ২টার খবরের পর ক্যারিয়ারভিত্তিক অনুষ্ঠান “হতে চাই পেতে চাই”। প্রথম আলো জবস এই ক্যারিয়ার অনুষ্ঠানের আয়োজক।

সময়সূচী বেলা ১২টা থেকে বেলা ৩টা

দৈনিক তথ্যভিত্তিক অনুষ্ঠান

এদিক-ওদিক রাজধানীর যত আয়োজন

রাজধানী জুড়ে নানা আয়োজনের তথ্য নিয়ে “এদিক-ওদিক”। প্রদর্শনী, মেলা, মঞ্চ, সিনেমা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের খোঁজ-খবর থাকে এতে।

সময়সূচী প্রতিদিন সকাল ৯.৩০ ও বিকেল ৩.৩০ মিনিটে।
মেঘ-বারতা আবহাওয়ার পূর্বাভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার সর্বশেষ তথ্য পাবেন “মেঘ-বারতা”য়।

সময়সূচী প্রতিদিন সকাল ৮.৪৫, বিকেল ৩.৪৫ ও সন্ধ্যা ৭.৪৫ মিনিটে।
কাঁচালঙ্কাকাঁচা বাজারের দরদাম

নাগরিকদের প্রতিদিনের প্রয়োজনের কাঁচা বাজার পণ্যের দরদামের তথ্য জানিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠানে।

সময়সূচী প্রতিদিন সকাল ৮.৩০ ও বিকেল ৫.৩০ মিনিটে
ভালো থেকো সঙ্গে থেকোযানবাহনের সময়সূচি

ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার রেল, লঞ্চ, বাস ও উড়োজাহাজের সময়সূচির তথ্য থাকে “ভালো থেকো সঙ্গে থেকো”তে।

সময়সূচী প্রতিদিন সকাল ৭.৩০ ও বিকেল ৪.৩০ মিনিটে
হলুদবাতিরাস্তার খবর

ঢাকার রাস্তায় যানবাহন চলাচল পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়ে “হলুদ বাতি”।

সময়সূচী শনি: ০৯.৫০-২১.৫০ প্রতিঘণ্টায়; রবি-বৃহস্পতি: ০৯.২০-২১.৫০ প্রতি আধঘণ্টা পরপর
ষাঁড়ের লড়াই, ভল্লুকের জ্বরশেয়ারবাজারের তথ্য

শেয়ারবাজারে লেনদেনের সর্বশেষ তথ্য

সময়সূচী রবি থেকে বৃহস্পতি : সকাল ১১টার খবরের পর থেকে বেলা ৩টার খবরের পর প্রতি ঘন্টায়