ওয়্যারলেস ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবির চেয়ারম্যানসহ ৬ বিদেশী কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম শাহাদত হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন। জয়েন্ট স্টক কোম্পানিতে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে আলাদা দুটি মামলায় গত ২০ মার্চ কিউবির কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আসামিরা বৃহস্পতিবার আদালতে হাজির না হওয়ায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
৫.০৪.১২ | জাতীয়, তথ্য ও প্রযুক্তি
বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু ২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ইয়াহু’র বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রতিষ্ঠানকে ছোটো, লাভজনক ও গতিশীল করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
৫.০৪.১২ | তথ্য ও প্রযুক্তি
দেশে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা দিতে যাত্রা শুরু করলো ওলো বাংলাদেশের। সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারনেট সেবাদানকারি প্রতিষ্ঠান হিসাবে ওলোর কার্জক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির বিপনন পরিচালক রুশান রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, ওলোর নির্বাহী পরিবালক মার্ক লেভি চেনকো।
৩.০৩.১২ | তথ্য ও প্রযুক্তি
গ্রামের চেয়ে নগরের বস্তি এলাকার শিশুরা শিক্ষা ,স্বাস্থ্য, সুরক্ষাসহ সব ধরনের সুবিধা থেকে বেশি বঞ্চিত । এবং নগর বস্তিতে শিশু মৃত্যু হারও বেশী। ইউনিসেফের বিশ্ব শিশু পরিস্থিতি ২০১২ এর নগর জীবনের শিশুরা বিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে । সকালে জাতীয় প্রেসক্লাবে প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থনীতিবদি আবুল বারাকাত বলেন : এদেশে নগরায়নেরর নামে [...]
২৯.০২.১২ | তথ্য ও প্রযুক্তি
আগামী জুন নাগাদ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন-বিটিআরসি ৩য় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি থ্রিজি’র জন্য নিলাম ডাকা হবে। মঙ্গলবার বিটিআরসি কার্যালয়ে সংস্থাটির ১০ বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বিটিআরসি’র চেয়ারম্যান জিয়া আহমেদ জানান : গত ৩ বছরে বিটিআরসি সরকারকে ১২ হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে। এছাড়া বিটিআরসি দেশের টেলিযোগাযোগ খাতকে উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ [...]
৩১.০১.১২ | তথ্য ও প্রযুক্তি
রাজউক উত্তরা মডেল কলেজে আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা-২ আঞ্চলিক গণিত উৎসব। এতে এক হাজার ৪০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। চর্চার মাধ্যমে গণিতভীতি দূর করা এবং বিজ্ঞান ও যুক্তিভিত্তিক সমাজ গড়াই এ উৎসবের লক্ষ্য। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত এ উৎসবের আর্থিক পৃষ্ঠপোষকতা ডাচ্-বাংলা ব্যাংকের। সার্বিক ব্যবস্থাপনা প্রথম আলোর। উৎসবে উপস্থিত আছেন গণিতবিদ, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা।
৬.০১.১২ | তথ্য ও প্রযুক্তি
ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে আজ উৎসব হয়েছে রংপুর জিলা স্কুল এবং যশোর জিলা স্কুলে উৎসব। রংপুর জিলা স্কুলে ৭৮০ জন ও যশোর জিলা স্কুলে ৮৪২ জন শিক্ষার্থী প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই চারটি শ্রেণিতে গণিত অলিম্পিয়াডের পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে থেকে পুরস্কার পাওয়া ৬০ জন করে শিক্ষার্থী ঢাকায় জাতীয় [...]
১৯.১২.১১ | তথ্য ও প্রযুক্তি
আজ শনিবার শেষ হচ্ছে এশিয়ার অন্যতম বড় তথ্যপ্রযুক্তি আয়োজন ই-এশিয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত বৃহস্পতিবার থেকে চলছে এ আয়োজন। এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের নানা ধরনের প্রযুক্তি সেবা ও সফটওয়্যার দেখানো হচ্ছে এ আয়োজনে। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। চলবে রাত আটটা পর্যন্ত।
৩.১২.১১ | তথ্য ও প্রযুক্তি
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন- পিএসসির নতুন চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী শপথ নিয়েছেন। রোববার বিকেলে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন তার খাস কামরায় নতুন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এসময় পিএসসির নতুন সদস্য কাজী নাসিরুল ইসলামকেও শপথ পাঠ করানো হয়। অনুষ্ঠানে পিএসসির অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।
২৭.১১.১১ | তথ্য ও প্রযুক্তি, রাজধানী
নিউট্রিনো কণার গতি আলোর চেয়ে বেশি বলে আবারো প্রমাণিত হয়েছে। বিবিসি জানিয়েছে : একই বিজ্ঞানীদের দ্বিতীয়বার পরীক্ষায় অভিন্ন ফলাফল পাওয়া গেছে। এখন অন্যান্য পরীক্ষার মাধ্যমেও যদি একই ফলাফল পাওয়া যায় তাহলে পদার্থবিদ্যার মৌল নীতিগুলোর একটির ভিত্তি দূর্বল হয়ে যাবে। আধুনিক পদার্থ বিজ্ঞানের স্বীকার্য অনুযায়ী শূন্য মাধ্যমে আলোর গতির চেয়ে বেশি গতিতে চলতে পারে এমন কিছু [...]
১৯.১১.১১ | তথ্য ও প্রযুক্তি