বিশিষ্ট সাহিত্যিক আবদুশ শাকুর আর নেই। তার বয়স হয়েছিল ৭২ বছর। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে বিশিষ্ট এই সাহিত্যিকের মৃত্যু হয়েছে বলে তার বড় ছেলে ড. ইশতিয়াক আহমেদ জানিয়েছেন।
১৫.০১.১৩ | অন্যান্য
নজরুলসংগীত ও শাস্ত্রীয়সংগীতের খ্যাতিমান শিল্পী সোহরাব হোসেন আর নেই। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে মূত্রথলিতে সংক্রমণ ছাড়াও কান, কিডনি, হূদযন্ত্রসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এই শিল্পী। সংগীতে অবদানের জন্য স্বাধীনতা পদক ও নজরুল একাডেমী পদকসহ বহু সম্মাননা পেয়েছেন শিল্পী, শিক্ষক সোহরাব হোসেন।
২৭.১২.১২ | অন্যান্য, জাতীয়
শুধু মাত্র অস্ত্র দিয়ে দেশ স্বাধীন হয়নি এর পিছনে রয়েছে কলমযোদ্ধা ও কন্ঠযোদ্ধাদের বিশেষ অবদান। জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করতে এই গানগুলো এখনও উৎসাহ যোগায় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার সকালে রমনা বটমূলে “জাগরণের গান চার” সিডির মোড়ক উন্মোচন করে তথ্যমন্ত্রী একথা বলেন ।
১৫.১২.১২ | অন্যান্য, বিনোদন
জাগরনের গানের ৪র্থ অ্যালবাম প্রকাশের ঘোষনা দেয়া হলো আজ। জাগরন সংস্কৃতি চর্চা ও গবেষনা সংস্থার উদ্যোগে স্টেপ মিডিয়ার ব্যবস্থাপনায় এবং বাংলালিংকের পৃষ্টপোষকতায় আগামী ১৫ ডিসেম্বর রমনার বটমূলে এই অ্যালবামটি প্রকাশ করা হবে। শনিবার জাতীয় শিল্পকলা একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, এবিসি রেডিও’র প্রধান [...]
৮.১২.১২ | অন্যান্য, বিনোদন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের শাহেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আমার দেশের ইলিয়াস খান। শুক্রবার ৯৩৫ জন ভোটারের মধ্যে ৮০৩ জন ভোট দেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল। ২১টি পদের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
১.১২.১২ | অন্যান্য
প্রাণ ফ্রুট ড্রিংকস-এর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার চৌধুরী এবং বিচারপতি খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিএসটিআই’র মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
১৩.১১.১২ | অন্যান্য
স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন : রামুর ঘটনায় সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে দায়ীদের চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে ১১ দফা সুপারিশ করা হয়েছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন : ওই প্রতিবেদনে বলা হয়েছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য দেশের ভেতর এবং বাইরের শক্তি রামুর ঘটনায় মদদ দিয়েছে। বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, অপরাধী যেই [...]
৩০.১০.১২ | অন্যান্য
ঈদ উল আজহার ৩ দিনের ছুটির পর সোমবার থেকে খুলেছে বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসরকারি অফিস ও ব্যাংক। প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম দেখা গেলেও সবার মধ্যে রয়েছে উৎসবের আমেজ। নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করতে দেখা গেছে সবাইকে।
২৯.১০.১২ | অন্যান্য
গারোদের নবান্ন উৎসব ওয়ানগালা উপলক্ষ্যে রোববার ঢাকায় গারোদের মিলন মেলা বসেছিল বনানীর বিদ্যা নিকেতন মাঠে। আয়োজকরা জানালেন গারো নতুন প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই তারা ঢাকায় এই নবান্ন উৎসবের আয়োজন করেছেন। উর্বরতার দেবতা মিসি সালজংয়কে উৎসর্গ করে ঘরে নতুন ফসল তোলেন গারোরা। গারোদের কাছে এই উৎসবের নাম ওয়ানগালা। এই উৎসবের ছোঁয়া লাগলো [...]
২৮.১০.১২ | অন্যান্য, রাজধানী
ড. মুহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন। স্কটল্যান্ডের এই বিশ্ববিদ্যালয়ে এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
২৮.১০.১২ | অন্যান্য