বিভাগ: অন্যান্য

যুক্তরাষ্ট্রে আট মাসের চিকিৎসার পর দেশে ফিরেছেন হুমায়ূন আহমেদ

যুক্তরাষ্ট্রে আট মাসের চিকিৎসার পর শুক্রবার দেশে ফিরেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ভোর সাড়ে চারটার স্ত্রী ও দুই সন্তানসহ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান তিনি। মায়ের সঙ্গে দেখা করতে ২০ দিনের জন্য বাংলাদেশে এসেছেন হুমায়ুন আহমেদ। বৃহদান্ত্রের ক্যানসারের চিকিত্সার জন্য গত বছরের ১৪ সেপ্টেম্বর হুমায়ূন আহমেদ যুক্তরাষ্ট্রে যান। । লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন [...]

আফগানিস্তানে তালেবান জঙ্গি হামলায় নিহত ব্র্যাকের কর্মকর্তার মৃতদেহ ঢাকায় এসে পৌঁছেছে সকালে

আফগানিস্তানে তালেবান জঙ্গি হামলায় নিহত বেসরকারি সাহায্য সংস্থা ব্র্যাকের কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দীনের মৃতদেহ সকালে ঢাকায় এসে পৌঁছেছে। বিমানবন্দর থেকে মহিউদ্দীনের মৃতদেহ সরাসরি তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে বলে ব্র্যাকের এক কর্মকর্তা জানিয়েছেন। গত বৃহস্পতিবার ভোরে আফগানিস্তানের তালেবান জঙ্গিরা অতর্কিত হামলা চালিয়ে ব্র্যাকের কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দীনকে হত্যা করে।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে গতকাল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী শ্রমিকসহ ৬ জন মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। নিহত বাংলাদেশী শ্রমিকরা হলেন, সিলেটের সানু মিয়া, রুনু মিয়া ও মোর্তজা আলী। জেদ্দা বিমানবন্দরের কাছে হামদানিয়া এলাকায় বিদেশী শ্রমিকদের বহনকারী একটি কোস্টারের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিভাগের এক [...]

দুই দিনের সফরে আজ ঢাকায় এসেছেন জাপানের উপপ্রধানমন্ত্রী

জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা দুই দিনের সফরে আজ দুপুরে ঢাকায় পৌঁছেছেন। তাঁকে বহনকারী বিমানটি দুপুর সোয়া ১২টার একটু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিকেলে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করবেন ওকাদা। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওকাদা সৌজন্য সাক্ষাকের কথা রয়েছে। ওকাদার সঙ্গে আলোচনায় বাংলাদেশের [...]

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

সামাজিক পরিবর্তনে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জুড়ে আজ পালিত হচ্ছে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ১৯৯৩ সাল থেকে প্রতিবছর পালিত হয়ে আসছে দিনটি। দিবসটি উপলক্ষে সরকারি, বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

ইলিয়াস আলীকে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: সৈয়দ আশরাফুল ইসলাম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় খুঁজে বের করতে সরকারের আন্তরিকতার কোন অভাব নেই। এ বিষয়টি নিয়ে খোদ প্রধানমন্ত্রীও চিন্তিত। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। দেশের বিদ্যমান আর্থ-সামাজিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতিসহ [...]

ড. এটিএম শামসুল হুদা এবং রোকেয়া আফজাল রহমান টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান। আজ টিআইবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ দুজন সদস্যের যোগদানের মধ্য দিয়ে টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

বাংলাদেশের একটি প্রশিক্ষণ বিমানের ভারতের মুর্শিদাবাদে জরুরি অবতরণ, পাইলট অক্ষত

বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সীমান্তের ওপারে মুর্শিদাবাদ এলাকায় জরুরি অবতরণ করেছে। তবে বিমানের পাইলট অক্ষত আছেন। জানা গেছে, বিমানটি উড্ডয়নের পর প্রায় সাড়ে তিন ঘণ্টা নিখোঁজ ছিল। বিমানবাহিনী সূত্র জানায় : ওই পাইলটের নাম ফ্লাইট ক্যাডেট রাশেদ। বিকেল চারটা তিন মিনিটে তিনি যশোর বিমানঘাঁটি থেকে আকাশে ওড়েন। এর কিছুক্ষণ [...]

আজ শাজনীনের চতুর্দশ মৃতুবার্ষিকী

আজ শাজনীনের চতুর্দশ মৃতুবার্ষিকী। ১৯৯৮ সালে এই দিনে নিজ বাড়িতে হত্যা করা হয় স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী শাজনীন তাসনিম রহমানকে। প্রতি বছর এই দিনে শাজনীনের পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। আজ বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৬টায় শাজনীনের মাগফিরাত কামনা করে তার বাবা ট্রান্সকম গ্রুপের চেয়্যারম্যান লতিফুর রহমানের গুলশানের বাসায় মিলাদ মাহফিলের [...]

বাংলাদেশ ব্যাংকে ‘ক্যাশ অফিসার’ পদের আগামীকালের মৌখিক পরীক্ষা ৮মে

বাংলাদেশ ব্যাংকে ‘ক্যাশ অফিসার’ পদের আগামীকালের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৮ মে বিকেল সাড়ে ৩টা থেকে এই মৌখিক পরীক্ষা নেয়া হবে।

« পুরনো খবরসমূহ