বিভাগ: জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্টু নির্বাচন হবে না,সরকারকে সমঝোতায় আসার আহবান বিএনপি নেতাদের

সময় থাকতে বিএনপির সঙ্গে সরকারকে সমঝোতায় আসার আহবান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন বিরোধীদলকে বাইরে রেখে দেশে কখনো শান্তি আসবে না। বিএনপি নেতারা সরকারকে হুশিয়ারী দিয়ে বলেন : নেতাকর্মীদের মুক্তি, ইলিয়াস আলীর সন্ধান এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সহযোগী সংগঠনের আলাদা কয়েকটি মানববন্ধনে [...]

মধ্যরাতে নিখোঁজ ইলিয়াস আলীর বাড়িতে ডিবি,নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা স্ত্রী তাসসিনা রুশদীর

বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হবার পর এবার নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা করেছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে বনানীর বাসায় সংবাদ সম্মেলনে ইলিয়াস আলীর স্ত্রী তাসসিনা রুশদীর অভিযোগ করেন, বৃহস্পতিবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে সাদা পোশাকে কিছু লোক তাদের তল্লাসী করতে তাদের বাসায় প্রবেশের চেষ্টা করে। ইলিয়াস আলী নিখোঁজ হবার পর একমাস পেরিয়ে [...]

ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ দুই ঘন্টা বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা স্টেশনে আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বৃহস্পতিবার বন্ধ ছিলো ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ। প্রায় ২ ঘন্টা বিকল হয়ে থাকার পর চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে মূল রেল লাইন উপকূল এক্সপ্রেসকে সরিয়ে ট্রেন স্বাভাবিক করা হয়। এসময় চট্টগ্রাম থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস, ঢাকা থেকে আসা মহানগর প্রভাতি ও কয়েকটি [...]

বিরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া ককটেল ও গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। রাতে গরু নিয়ে সীমান্ত পার হওয়ার সময় ভারতের গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ও ককটেল ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মৃতদেহ হিলি থানা পুলিশের কাছে হস্তান্তর [...]

আদালত ব্যবস্থাপনায় বিচারকদের আরো বেশি আন্তরিক হওয়ার আহবান প্রধান বিচারপতির

মামলার কার্যক্রম সুষ্ঠু ব্যবস্থাপনাসহ আদালত ব্যবস্থাপনায় বিচারকদের আরো বেশি আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন। শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে দুই দিনব্যপী জাতীয় জুডিসিয়াল সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো জানান, মামলার রায় কিভাবে নিরপেক্ষ এবং সত্য হবে সে বিষয়ে বিচারকদেরকেই উদ্যোগী হতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউএনডিপির আবাসিক [...]

আগামী ২০ মে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকায় গণঅনশন করবে ১৮ দলীয় জোট

আগামী ২০ মে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকায় গণঅনশন করবে ১৮ দলীয় জোট। বৃহস্পতিবার দিনব্যাপী হরতালের পর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, ওইদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গণঅনশন করবে ১৮ দলীয় জোট। তিনি জানান গণঅনশনের [...]

সরকারকে দুর্বল মনে করা ঠিক নয়,নাশকতাকারীদের ঠিক করতে সরকার জানে,প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলের প্রতি হুঁশিয়ার করে বলেছেন : সরকারের নিরবতাকে দুর্বলতা মনে করা ঠিক হবে না।যারা ধ্বংসাত্মক কাজ করছে তাদের কিভাবে ঠিক পথে আনতে হয় আওয়ামীলীগ সরকার তা জানে।শেখ হাসিনার ৩১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও সমুদ্র বিজয়ের জন্য সংবর্ধনা দেয়া উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব [...]

জনগন স্বতঃস্ফুর্তভাবে হরতাল পালন করেছে : নজরুল ইসলাম খান

বৃহস্পতিবার সন্ধ্যায় নয়া পল্টনে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারের দমন-পীড়ন নীতির পরেও জনগন স্বতঃস্ফুর্তভাবে হরতাল পালন করেছে। এ সময় তিনি আরো বলেন, গ্রেফতারকৃত নেতাদের জন্য আইনী ও রাজপথের লড়াই দুটোই চালিয়ে যাবেন তারা। এদিকে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠক চলছে। বিএনপি চেয়ারপারসন খালেদা [...]

অধ্যাপক আনোয়ার হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেনকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ সফিউল আলম জানান : বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবীর পদত্যাগপত্র জমা দিলে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। এর আগে উপাচার্যের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক [...]

শ্রমিকনেতা আমিনুল ইসলামের হত্যাকান্ড যুক্তরাষ্ট্র সহজভাবে নেয়নি : শ্রমমন্ত্রী

শ্রমিকনেতা আমিনুল ইসলামের হত্যাকান্ড যুক্তরাষ্ট্র সহজভাবে নেয়নি, তাই তারা এ হত্যাকান্ডের সুষ্ট তদন্ত দেখতে চায়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শ্রম মন্ত্রনালয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে একথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র যতটা উদ্বিগ্ন, বাংলাদেশ তার চেয়ে বেশি চিন্তিত। আমিনুল সরকারের জন্য কোনো হুমকি ছিল না [...]

« পুরনো খবরসমূহ