বিভাগ: সারা দেশ

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান খুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহিদ হোসেন ও তাকে বহনকারী মোটর সাইকেল চালককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার সকাল পৌনে দশটার দিকে বাগেরহাট-খুলনা সড়কে খুলনা জেলার রূপসা উপজেলার আমদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। মটর সাইকেলে করে খুলনার বাড়ি থেকে বাগেরহাটের ফকিরহাটে আসার [...]

রংপুর বিভাগে সোমবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো

রংপুর বিভাগে আগামী সোমবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল আজ এ হরতাল আহ্বান করে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর শহরে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হরতালের ঘোষণা দেওয়া হয়।

আখাউড়া-খড়মপুর বাইপাস এলাকা থেকে ১০টি বোমা উদ্ধার

ঢাকা-সিলেট রেলপথের আখাউড়া-খড়মপুর বাইপাস এলাকা থেকে ১০টি বোমা উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ। আখাউড়া থানার উপপরিদর্শক কাঞ্চন কান্তি দাস জানিয়েছেন : আতঙ্ক সৃষ্টি করতেই এগুলো রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছিল বলে ধারনা করছেন তারা। একই এলাকা থেকে ৪টি ছুরি ও তিনটি তালা ভাঙার যন্ত্রও উদ্ধার করা হয়েছে।

মহাসেনের আঘাতে উপকূলীয় জেলায় বহু ঘরবাড়ি বিধ্বস্ত, খোলা আকাশের নীচে মানুষ

প্রবল বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া মহাসেন ব্যাপক ধ্বংসলীলা না চালালেও দক্ষিণাঞ্চলের কয়েকটি উপকূলীয় এলাকায় বহু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গে গেছে অনেকগাছপালা। পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, বরগুনাসহ বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলি জমির। তবে ঘূর্ণিঝড়টি বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই উপকূল অতিক্রম করার পর আশ্রয়কেন্দ্রে আসা লোকজন বাড়ি ফিরছেন। অনেক মানুষ খোলা [...]

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত থেকে আজ আরও সাতটি মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত থেকে আজ আরও সাতটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে পাঁচজন শিশু ও দুজন নারী। টেকনাফ থানার ওসি তদন্ত দিদারুল ফেরদৌস জানান : টেকনাফ উপকূলের সমুদ্রসৈকতের সাবরাং মুন্ডার ডেইল সদরের মিঠা পানিরছড়া ও বাহারছড়ার কচ্ছপিয়া এলাকা থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে টেকনাফ উপকূল থেকে মোট ৩১টি মৃতদহে উদ্ধার করা [...]

পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও ১০৭ নং আইএলও কনভেনশন-এর যথাযথ বাস্তবায়নের দাবি

পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও ১০৭ নং আইএলও কনভেনশন-এর যথাযথ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশন। দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক সঞ্জীব দ্রং বলেন : সরকার আদিবাসীদের মানবাধিকার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হচ্ছে না। সেসঙ্গে সমতল অঞ্চলের আদিবাসীদের বেহাত হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের জন্য অবিলম্বে [...]

আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সাভারের আশুলিয়ার সব পোশাক কারখানা

বিজিএমইএ’র ঘোষণা অনুযায়ী, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সাভারের আশুলিয়ার সব পোশাক কারখানা। সকাল থেকেই কারখানা বন্ধ থাকায় কাজে যোগ দিতে এসে অনেক শ্রমিকরা ফিরে গেছেন। এদিকে বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তার জন্য সকাল থেকেই শিল্প এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বিজিএমইএ জানিয়েছে : শ্রমিক অসন্তোষের আশঙ্কা ও নিরাপত্তাজনিত কারনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাজশাহীর খড়খড়ি থেকে ১৬ শিবিরকর্মী আটক

রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকা থেকে সন্দেহভাজন ১৬ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। অভিযানকালে পালানোর চেষ্টায় পুলিশের গুলিতে একজন আহত হয়েছে। শনিবার সকালে পুলিশ এ অভিযান চালায়। মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া সাংবাদিকদের জানান, গত এক মাস ধরে মহানগরীর খড়খড়ি এলাকায় শিবিরকর্মীরা নানা অজুহাতে সড়ক অবরোধসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। তাই পুলিশ ওই [...]

গাজীপুরে আসামী গ্রেপ্তার করতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ, এক পুলিশ নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শুক্রবার রাতে আসামী গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় দুই পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। গতকাল রাত দেড়টার দিকে বড়কাউ এলাকায় চাঁদাবাজি মামলার আসামি, নাগরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদেরসহ অন্য আসামিদের গ্রেপ্তার করতে যায় পুলিশের একটি দল। এসময় [...]

চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লোকজনকে সরিয়ে নেয়ার কাজ শুরু হচ্ছে

চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লোকজনকে সরিয়ে অস্থায়ীভাবে বিভিন্ন স্থানে তাঁবু খাটিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে এই লক্ষ্যে কাজ শুরু করবে রাজস্ব বিভাগের জেলা প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের পরিদর্শন ও অস্থায়ী পুনর্বাসন কমিটি। কমিটির সদস্যরা আজ পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি পরিদর্শন করে মঙ্গলবারের মধ্যে আশপাশের খোলা কোনো জায়গা বা খেলার মাঠে কয়েকটি তাঁবু খাটিয়ে লোক [...]

« পুরনো খবরসমূহ