বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, তাদের প্রতিটা শেয়ারের দাম ৩৮ মার্কিন ডলার নির্ধারন করেছে। এতে প্রতিষ্ঠানটির সম্পদের পরিমান দাঁড়িয়েছে দশ হাজার কোটি ডলার। বিবিসি জানিয়েছে, শুক্রবার থেকে নিউইয়র্কের শেয়ারবাজারে প্রতিষ্টানটির শেয়ার বেচাকেনা শুরু হবে। শেয়ারবাজার থেকে ১৮শ কোটি ডলার তুলতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ৮ বছর আগে শুরু করা এ সাইটটির বিশ্বব্যাপী [...]
১৮.০৫.১২ | আন্তর্জাতিক
মিয়ানমারের বিরুদ্ধে আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ২২বছর পর এই বিনিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রে মিয়ানমারের রাষ্ট্রদূত নিয়োগের ঘোষনা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ব্যাক্তিই যুক্তরাষ্ট্রেও দূত হিসাবে কাজ করবেন। এছাড়া মিয়ানমারেও মার্কিন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষনা দেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সামরিক জান্তা রাজনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া [...]
১৮.০৫.১২ | আন্তর্জাতিক
ভিয়েতনামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত আরো ২১ জন। শুক্রবার সকালে যাত্রীবাহী একটি বাস ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় সেরেপোক নদীর ওপর অবস্থিত সেতুর রেলিং ভেঙ্গে নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি ভিয়েতনামের ডাকলাক প্রদেশের বোউ-মা-থোট শহর থেকে হো-চি-মিন শহরের উদ্দেশ্যে যাচ্ছিলো। দুর্ঘটনার কারণ জানতে [...]
১৮.০৫.১২ | আন্তর্জাতিক
সিরিয়ার বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের এসএনসি প্রধান বুরহান ঘালিউন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কাউন্সিলের কার্যক্রম নিয়ে সমালোচনা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নতুন নেতা খুজে পেলেই তিনি দায়িত্ব ছেড়ে দেবেন।
১৮.০৫.১২ | আন্তর্জাতিক
ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে জার্মানির সঙ্গে একত্রে কাজ করার অঙ্গীকার করেছেন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁল্যান্দ। মঙ্গলবার বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ওল্যান্দ। একক মুদ্রা ব্যবহারকারী হিসেবে গ্রীসের ভবিষ্যত নিয়ে যথেষ্ট সংশয় থাকলেও গ্রীসের ইউরো জোনে থাকার ব্যাপারে একমত হয়েছেন দেশ দুইটির নেতা। এ বিষয়ে ২৩ মে [...]
১৬.০৫.১২ | আন্তর্জাতিক
রাজনৈতিক দলগুলোর আলোচনা ব্যর্থ হওয়ায় পুনরায় নির্বাচন এড়াতে পারল না গ্রীস। প্রেসিডেন্ট ক্যারোলাস পপুলিয়াসের উদ্যোগে রাজনৈতিক দলগুলো, নতুন সরকার গঠনে ব্যর্থ হওয়ায় দেশটিতে পুনরায় নির্বাচন করতে হবে। মঙ্গলবার প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
১৬.০৫.১২ | আন্তর্জাতিক
নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে বসনিয়ায় যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তার রাতকো ম্লাদিচের বিচার শুরু হয়েছে। বিবিসি জানিয়েছে, বসনিয়ার সাবেক সার্ব সেনাবাহিনীর কমান্ডার ম্লাদিচের বিরুদ্ধে গনহত্যাসহ যুদ্ধাপরাধের ১১টি অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৯৫সালে বসনিয়ায় সপ্তাহব্যাপী অভিযানে ৭ হাজার মুসলিম যুবক ও পুরুষকে হত্যায় নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।
১৬.০৫.১২ | আন্তর্জাতিক
ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন দেশটির সমাজতন্ত্রী নেতা ফ্রাঁসোয়া ওলাঁদ। আজ প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
১৫.০৫.১২ | আন্তর্জাতিক
আফগানিস্তানে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহ লাইনের ওপর থেকে অবরোধ তুলে নিতে যাচ্ছে পাকিস্তান।আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের শিকাগোয় একটি শীর্ষ সম্মেলনের প্রাক্কালে পশ্চিমা বিশ্বের দাবি মেনে পাকিস্তান অবরোধ তুলে নিচ্ছে।গত নভেম্বর মাসে মার্কিন বিমান হামলায় ২০ পাকিস্তানী সৈন্য নিহত হওয়ার পর ইসলামবাদ আফগান সীমান্তে ন্যাটোর রসদ সরবরাহ লাইন বন্ধ করে দেয়।
১৫.০৫.১২ | আন্তর্জাতিক
ফ্রান্সে ১৭ বছরে প্রথম সমাজতন্ত্রী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ আগামী কয়েক ঘণ্টার মধ্যে শপথ নেবেন। মঙ্গলবার প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে এই শপথ নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি। এরপর তিনি তাঁর মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করবেন। অর্থমন্ত্রী হিসেবে অভিজ্ঞ মধ্যপন্থী মিশেল সঁপা ও প্রধানমন্ত্রী হিসেবে জ্যাঁ-মার্ক আইরল্তর নাম ঘোষণা করা হতে পারে। [...]
১৫.০৫.১২ | আন্তর্জাতিক