বিভাগ: বিনোদন

পাঁচদিনব্যাপী ২৩তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ২৩ তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের জয়নুল গ্যালারীতে বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী কলিম শরাফীর জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিল্পী হাশেম [...]

এভারেস্ট বিজয়ের আলোকচিত্র নিয়ে ঢাকা ও চট্টগ্রামে প্রদর্শনী চলছে

প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশী মুসা ইব্রাহিমের এভারেস্ট বিজয়ের আলোকচিত্র নিয়ে ঢাকা ও চট্টগ্রামে প্রদর্শনী চলছে। ঢাকা গুলশান ইয়ুথ ক্লাব এবং চট্টগ্রামে নন্দন কাননে ফুলকী স্কুলে এ প্রদর্শনী চলছে। গত ১৩ এপ্রিল থেকে শুরু এ প্রদর্শনী ঢাকায় চলবে আগামী ১৭ এপ্রিল এবং চট্টগ্রামে ১৯ এপ্রিল পর্যন্ত।

এবারও রমনার বটমুলে পহেলা বৈশাখে ছায়ানট সঙ্গীত বিদ্যালয় ১৪১৯ কে বরন করবে

প্রতিবছরের মত এবারও রমনার বটমুলে পহেলা বৈশাখে ছায়ানট সঙ্গীত বিদ্যালয় কথা ও সুরে নতুন বছর ১৪১৯ বরন করবে। সুরের আলাপের মধ্য দিয়ে ভোর ৬টায় শুরু হবে বর্ষবরনের এই আয়োজন। বুধবার বিকেলে ছায়ানট ভবনে এক সংবাদ সম্মেলনে জানানো হয় : পঞ্চকবি ও লোকগানের একক ও সমবেত এবং আবৃত্তি পরিবেশনা থাকবে। পঞ্চমবারের মত এবারো ছায়ানটের নববর্ষের আয়োজনে [...]

চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, উন্মুক্ত আকাশ সংস্কৃতির তীব্র প্রতিযোগিতায় টিকতে হলে মানসম্মত সৃজনশীল ছবি তৈরী করতে হবে। পাশাপাশি বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে উপজীব্য করে ভাল মানের ছবি নির্মাণেরও আহ্বান জানান তিনি। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১০ প্রদান [...]

মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬-এ যৌথভাবে চ্যাম্পিয়ন বাংলাদেশের রনি

স্যাটেলাইট চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬-এ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের নাটোরের ছেলে আবু হেনা রনি এবং ভারতের ভিকি ও পার্থ। পুরস্কার হিসেবে তাঁরা পেয়েছেন তিন লাখ রুপি। মুঠোফোনের খুদেবার্তার ভিত্তিতে সর্বাধিক জনপ্রিয় শিল্পীর পুরস্কারও পেয়েছেন বাংলাদেশের রনি। এছাড়া তৃতীয়ও হয়েছেন ঢাকার কল্যাণপুরের আনোয়ারুল আলম সজল। তিনিও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের দর্শকদের।

মঙ্গলবার বিশ্ব নাট্য দিবস

মঙ্গলবার বিশ্ব নাট্য দিবস। ১৯৬২ সালের এই দিনটিকে বিশ্ব নাট্য দিবস ঘোষণা করা হয়। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে দিবসটি পালন করে। সারা বিশ্বের মত বাংলাদেশেও আনন্দ শোভাযাত্রা, প্রীতি সম্মেলন, তথ্যচিত্র প্রদর্শনী, বিশ্ব নাট্য দিবস বক্তৃতা, সম্মাননা, আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে।

‘ট্রিবিউট টু দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এ তারুণ্যের ঢল

কনসার্ট ফর বাংলাদেশের শিল্পীদের সম্মান জানাতে শুক্রবার রাজধানীর ধানমন্ডি রবীন্দ্রসরোবরে ছিল তারুণ্যের ঢল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জনমত তৈরির লক্ষে ১৯৭১ সালের পয়লা আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে আয়োজন করা হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’। তাদের সম্মানে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো আয়োজন করেছিল ‘ট্রিবিউট টু দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ শীর্ষক কনসার্টের। এবিসি রেডিওও ছিল এই আয়োজনের সহযোগী। ১৯৭১ [...]

জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডের সঙ্গে এবিসিরি বছর মেয়াদী চুক্তি

দেশে জনপ্রিয়তায় শীর্ষে থাকা বেশ কয়েকজন সংঙ্গীত শিল্পী ও কয়েকটি ব্যান্ডদলের গান আগামী এক বছর শুধু মাত্র শোনা যাবে এবিসি রেডিও ৮৯দশমিক ২-এ। সংগীত শিল্পী হাবিব, বাপ্পা মজুমদার, অর্ণব, হৃদয় খান, বালাম এবং ব্যান্ড দল ওয়ারফেজ, আর্টসেল ও নেমেসিস রয়েছে এ তালিকায়। গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে শিল্পীদের সঙ্গে এবিসির রেডিওর এই বিশেষ চুক্তি সই [...]

অভিনয়শিল্পী তৌকির আহমেদ ও বিপাশা হায়াতের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

অভিনয়শিল্পী তৌকির আহমেদ ও বিপাশা হায়াতের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আজ তৌকিরের মেজ বোন তানজিন হায়দার এ মামলা করেন। হাকিম শাহাদাত হোসেন বাদীর জবানবন্দি নিয়ে ৪ এপ্রিল তৌকির ও বিপাশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। এ বিষয়ে কক্সবাজারে অবস্থান করা তৌকির আহমেদ এবিসি রেডিওকে জানান, [...]

শুরু হলো ৮ম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর কার্যক্রম

শুরু হলো ৮ম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর কার্যক্রম। বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিবারের মতো এবারও আজীবন সম্মাননাসহ মোট ১৬টি বিভাগে পুরস্কার দেয়া হবে। এছাড়া এবারই প্রথম পপুলার অ্যাওয়ার্ডস বিভাগের জন্য যুক্ত করা হয়েছে দেশের পাঁচটি এফএম রেডিও স্টেশনকে। সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এর রেডিও সঙ্গী হিসেবে রয়েছে [...]

« পুরনো খবরসমূহ