জাতীয়
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্টু নির্বাচন হবে না,সরকারকে সমঝোতায় আসার আহবান বিএনপি নেতাদের
সময় থাকতে বিএনপির সঙ্গে সরকারকে সমঝোতায় আসার আহবান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন বিরোধীদলকে বাইরে রেখে দেশে কখনো শান্তি আসবে না। বিএনপি নেতারা সরকারকে হুশিয়ারী দিয়ে বলেন : নেতাকর্মীদের মুক্তি, ইলিয়াস আলীর সন্ধান এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সহযোগী সংগঠনের আলাদা কয়েকটি মানববন্ধনে [...]
- মধ্যরাতে নিখোঁজ ইলিয়াস আলীর বাড়িতে ডিবি,নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা স্ত্রী তাসসিনা রুশদীর
- ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ দুই ঘন্টা বন্ধ
- বিরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত
- আদালত ব্যবস্থাপনায় বিচারকদের আরো বেশি আন্তরিক হওয়ার আহবান প্রধান বিচারপতির
- আগামী ২০ মে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকায় গণঅনশন করবে ১৮ দলীয় জোট
সারা দেশ
চট্টগ্রামে ২লাখ ৭০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
চট্টগ্রামের আসাদগঞ্জ মসজিদের পাশে একটি গুদাম থেকে ২লাখ ৭০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর থেকে অভিযান শুরু করে র্যাব-১ ও ৭ এর একটি যৌথদল।
রাজধানী
রাজধানীতে দুটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে
রাজধানীর কারওয়ান বাজারে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ওয়াসা ভবনের সামনের রাস্তায় বিহঙ্গ পরিবহনে কে বা কারা আগুন দেয়। আগুন দেয়ার অভিযোগে তেজগাঁও কলেজের ১জন শিক্ষার্থীসহ ২জনকে আটক করেছে পুলিশ। এছাড়া রাজারবাগ পুলিশ লাইনের সামনে আরেকটি বাসে আগুন দিয়েছে কে বা কারা।
- রাজধানীতে অগ্নিকান্ডের দুটি ঘটনা
- সাংবাদিক বিভাস চন্দ্র সাহার পরিবারকে ক্ষতিরপূরণ দিতে ২৪ ঘণ্টার আল্পিমেটাম
- বিদেশি বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের বিকল্প নেই : ডেনমার্কের রাষ্ট্রদূত
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের নীতিগত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান খন্দকার মোশাররফ হোসেনের
- গুলশানে ওয়ান্ডারল্যান্ড পার্ক উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
অর্থনীতি ও ব্যবসা বানিজ্য
ডিএসইতে বুধবারের লেনদেনে সূচকের নিম্নগতি
ঢাকা শেয়ার বাজারে বুধবার সপ্তাহের ৪র্থ কর্মদিবসের লেনদেন সূচকের নিম্নগতি দিয়ে শেষ হয়েছে। দিনশেষে সাধারন সূচক এক পয়েন্টেরও কম কমে দাড়িয়েঁছে ৫ হাজার ১৯ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৩শ ৪৯ কোটি টাকার। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫ টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তীত রয়েছে ২৫ টির। লেনদেনের শীর্ষে রয়েছে : খুলনা পাওয়ার কোম্পানী [...]
- বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কাজের আরো ভালো পরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ ইইউ’র
- হাই কোর্টের রুলের জবাব সম্মিলিতভাবে দেওয়া হবে : ডিএসই
- বাজার শেষ হয়েছে সূচকের নিম্নগতি দিয়ে
- প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি সিপিডি’র আহবান
- সোমবার ঢাকা শেয়ারবাজারে সাধারন সূচক বেড়েছে ৩ পয়েন্ট
খেলাধূলা
শুক্রবার ব্রাদার্সের মুখোমুখি হবে মোহামেডান
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শুক্রবার বিকেল সোয়া চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আন্তর্জাতিক
শুক্রবার থেকে নিউইয়র্কের শেয়ারবাজারে ফেসবুকের শেয়ার বেচাকেনা শুরু
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, তাদের প্রতিটা শেয়ারের দাম ৩৮ মার্কিন ডলার নির্ধারন করেছে। এতে প্রতিষ্ঠানটির সম্পদের পরিমান দাঁড়িয়েছে দশ হাজার কোটি ডলার। বিবিসি জানিয়েছে, শুক্রবার থেকে নিউইয়র্কের শেয়ারবাজারে প্রতিষ্টানটির শেয়ার বেচাকেনা শুরু হবে। শেয়ারবাজার থেকে ১৮শ কোটি ডলার তুলতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ৮ বছর আগে শুরু করা এ সাইটটির বিশ্বব্যাপী [...]
- মিয়ানমারের বিরুদ্ধে আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র
- ভিয়েতনামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছেন
- সিরিয়ার বিরোধী জোটের প্রধান বুরহান ঘালিউনের পদত্যাগ করার ঘোষণা
- ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে জার্মানির সঙ্গে একত্রে কাজ করবে ফ্রান্স
- রাজনৈতিক দলগুলোর আলোচনা ব্যর্থ হওয়ায় পুনরায় নির্বাচন এড়াতে পারল না গ্রীস
তথ্য ও প্রযুক্তি
কিউবির চেয়ারম্যানসহ ৬ বিদেশী কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ওয়্যারলেস ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবির চেয়ারম্যানসহ ৬ বিদেশী কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম শাহাদত হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন। জয়েন্ট স্টক কোম্পানিতে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে আলাদা দুটি মামলায় গত ২০ মার্চ কিউবির কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আসামিরা বৃহস্পতিবার আদালতে হাজির না হওয়ায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
- ইয়াহু ২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে
- ইন্টারনেট সেবা দিতে যাত্রা শুরু করলো ওলো বাংলাদেশ
- গ্রামের চেয়ে নগরের বস্তি এলাকার শিশুরা সব ধরনের সুবিধা থেকে বেশি বঞ্চিত
- আগামী জুন নাগাদ বিটিআরসি ৩য় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি থ্রিজি’র জন্য নিলাম ডাকবে
- রাজউক উত্তরা মডেল কলেজে আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা-২ আঞ্চলিক গণিত উৎসব
বিনোদন
পাঁচদিনব্যাপী ২৩তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ২৩ তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের জয়নুল গ্যালারীতে বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী কলিম শরাফীর জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিল্পী হাশেম [...]
- এভারেস্ট বিজয়ের আলোকচিত্র নিয়ে ঢাকা ও চট্টগ্রামে প্রদর্শনী চলছে
- এবারও রমনার বটমুলে পহেলা বৈশাখে ছায়ানট সঙ্গীত বিদ্যালয় ১৪১৯ কে বরন করবে
- চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
- মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬-এ যৌথভাবে চ্যাম্পিয়ন বাংলাদেশের রনি
- মঙ্গলবার বিশ্ব নাট্য দিবস
অন্যান্য
যুক্তরাষ্ট্রে আট মাসের চিকিৎসার পর দেশে ফিরেছেন হুমায়ূন আহমেদ
যুক্তরাষ্ট্রে আট মাসের চিকিৎসার পর শুক্রবার দেশে ফিরেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ভোর সাড়ে চারটার স্ত্রী ও দুই সন্তানসহ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান তিনি। মায়ের সঙ্গে দেখা করতে ২০ দিনের জন্য বাংলাদেশে এসেছেন হুমায়ুন আহমেদ। বৃহদান্ত্রের ক্যানসারের চিকিত্সার জন্য গত বছরের ১৪ সেপ্টেম্বর হুমায়ূন আহমেদ যুক্তরাষ্ট্রে যান। । লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন [...]




