দুর্নীতির বিরুদ্ধে কঠোর নজরদারির জন্য সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ

সেপ্টেম্বর ১৯, ২০১২ | ৩:২৫ অপরাহ্ন    

নিজ নিজ মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর নজরদারির জন্য সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে বুধবার সকালে পঞ্চম সচিব-সভায় তিনি বলেন, দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দৃস্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। সরকারী কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি আরো বলেন, দুর্নীতি দমনে সচিবদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এছাড়া সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় জনগণ ভোগান্তির শিকার হচ্ছে উল্লেখ করে তিনি মন্ত্রণালয় থেকে নিয়মিত মনিটরিং ও দ্রুত ব্যবস্থা নিয়ে এসব প্রতিষ্ঠানের সেবার মান উন্নত করার তাগিদ দেন।