আচরণবিধি লঙ্ঘণের দায়ে রিমির কাছে কারন দর্শানের নোটিশ

সেপ্টেম্বর ১৬, ২০১২ | ১০:৩৮ অপরাহ্ন    

গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগ দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমির কাছে ৪৮ ঘন্টার মধ্যে লিখিত ব্যখ্যা চেয়েছেন। রোববার বিকেলে রিমির আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে রিটানিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ একটি নোটিশ দিয়েছেন। এই উপ-নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফসার উদ্দিনের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা এই নোটিশ দেন।