কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রে নতুন গ্যাস কূপের সন্ধান

আগস্ট ১৯, ২০১২ | ২:৫৫ অপরাহ্ন    

সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপে নতুন গ্যাসস্তরের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানী বাপেক্স। রোববার দুপুরে কূপ পরীক্ষা করার পর গ্যাস পাওয়ার খবর এবিসি রেডিওকে নিশ্চিত করেছেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক।তিনি জানান : এই স্তরে ২ কোটি ৩০ লাখ ঘনফুট গ্যাস রয়েছে বলে তারা ধারনা করছেন। সার্বিক পরীক্ষার পর গ্যাসক্ষেত্রের এই স্তর থেকে শিগগিরই গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে জানান তিনি।