দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আগস্ট ১৯, ২০১২ | ২:০১ অপরাহ্ন    

রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উপলক্ষে দেওয়া বাণীতে শেখ হাসিনা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। ঈদের শিক্ষা সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা করেছেন রাষ্ট্রপতি।