এসএম সুলতানের ৮৮ তম জন্মবার্ষিকী শুক্রবার
আগস্ট ১০, ২০১২ | ১২:৪১ অপরাহ্ন
শুক্রবার বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৮ তম জন্মবার্ষিকী। ১৯২৪ সালের এই দিনে এস এম সুলতান নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিল্পী সুলতান স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলাদেশ চারুশিল্পী সম্মাননা এবং বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে স্বীকৃতি লাভ করেন।
অসামপ্রদায়িক ও চিরকুমার এই শিল্পী দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
দিবসটি পালন উপলক্ষে এসএম সুলতান ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।




