বিশ্বব্যাংকের অভিযোগের পর মন্ত্রীর পদত্যাগ প্রমাণ করে সরকার দুর্নীতির সঙ্গে সম্পৃক : ফখরুল
আগস্ট ৯, ২০১২ | ১১:৫৬ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন : বিশ্বব্যাংকের অভিযোগের পর সরকারের একজন মন্ত্রীর পদত্যাগই প্রমাণ করে এই সরকার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ মাঠে মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন : দক্ষিণাঞ্চলের লক্ষ-কোটি মানুষের দুর্ভোগের কথা না ভেবে মহাজোট সরকার পদ্মাসেতুর নামে ব্যাপক লুটপাট ও দুর্নীতি করেছে। দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক পদ্মাসেতু নির্মাণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেশের সম্মান ফিরিয়ে আনতে এই সরকারকে হটিয়ে দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান মির্জা ফখরুল।




