কমলাপুর রেল স্টেশনে দীর্ঘ সারি, চাহিদার তুলনায় আসন কম হওয়ায় এই সংকট : যোগাযোগমন্ত্রী
আগস্ট ৭, ২০১২ | ১:৫০ অপরাহ্ন
ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য মঙ্গলবার ১৬ আগস্টের অগ্রীম টিকেট বিক্রি করা হচ্ছে। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সোমবার রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছেন টিকেট প্রত্যাশীরা। এদিকে বিশেষ ট্রেন এর সংখ্যা বাড়ানো এবং কালোবাজারী ঠেকানোর দাবি জানিয়ে মানববন্দন করেছে সিপিবি ও জাসদ।
মঙ্গলবার দুপুরে কমলাপুর রেলস্টেশন আসেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, টিকেট নিয়ে কালোবাজারি এবং রেল কর্মকর্তাদের কোনোরকম দুর্নীতি মেনে নেওয়া হবে না। এব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। এছাড়া চাহিদার তুলনায় আসন সংখ্যা কম হওয়ায় টিকিটের এই সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ অবস্থায় তিনি স্ট্যান্ডিং টিকিটের সংখ্যা বাড়িয়ে দেয়ার জন্য রেল কর্মকর্তাদের নির্দেশ দেন।




