চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর

আগস্ট ৭, ২০১২ | ১:৪৫ অপরাহ্ন    

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার তিনটি অনুষদে মোট ১৮৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি-ইচ্ছুকদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।