এডিবি ও জাইকা পদ্মাসেতুর ঋণচুক্তি এক মাস বাড়িয়েছে : বিশ্বব্যাংকেরও পুনর্বিবেচনা করা উচিত : অর্থমন্ত্রী

জুলাই ৩১, ২০১২ | ৭:৫৭ অপরাহ্ন    

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকা পদ্মাসেতুর ঋণচুক্তির মেয়াদ এক মাস বাড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ সচিবালয়ে এটিএন বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন : এটি একটি খুশির খবর। তারা ঋণচুক্তির মেয়াদ বাড়ানোয় পদ্মা সেতুতে দাতা সংস্থার অর্থায়নের বিষয়টি আবারো আশা জাগিয়েছে। এখন বিশ্বব্যাংক পদ্মাসেতুর ঋণচুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত বলেও মনে করেন অর্থমন্ত্রী।