বেআইনী অর্থ সংগ্রহ ও প্রতারণার অভিযোগে ডেসটিনির বিরুদ্ধে দুদকের মামলা

জুলাই ৩১, ২০১২ | ৩:৪৭ অপরাহ্ন    

জনগনের কাছ থেকে বেআইনীভাবে অর্থ সংগ্রহ ও প্রতারণার অভিযোগে মাল্টিলেভেল কোম্পানি ডেসটিনি ২০০০ এর বিরুদ্ধে ২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুপুরে রাজধানীর কলাবাগান থানায় মামলা দুটি করেন দুদকের সহকারি পরিচালক তৌফিকুল ইসলাম ও মোজাহার আলী। মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেড, ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড, ডেসটিনি ট্রি প্ল্যানটেশেনের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ২শ কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়েছে। এতে ডেসটিনির এমডি রফিকুল আমীন ও চেয়ারম্যান অবসরপ্রাপ্ত হারুন অর রশীদসহ একটি মামলায় ২২ জন ও অপর মামলায় ১২ জনকে আসামী করা হয়েছে।