শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ভারত

জুলাই ২৮, ২০১২ | ১১:৩৮ অপরাহ্ন    

শনিবার কলম্বোতে তৃতীয় একদিনের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে সফরকারি ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান করে লঙ্কানরা। জবাবে ২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছেঁ যায় ভারত।
ফলে ৫ ম্যাচ সিরিজে ২-১এ এগিয়ে গেল ভারত।