আরো একটি মুঠোফোন নম্বর দিলেন প্রধানমন্ত্রীর
জুলাই ১৭, ২০১২ | ৯:৪৩ অপরাহ্ন
এদিকে, প্রধানমন্ত্রী শেষ হাসিনা তাঁর আরো একটি ব্যক্তিগত মুঠোফোন নম্বর জনগণের জন্য উন্মুক্ত করলেন। প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানিয়েছেন, এখন থেকে দেশের যে কেউ আগের দুটি নম্বরের পাশাপাশি ০১৫৫৫-৮৮৮-৫৫৫ নম্বরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারবেন। দেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতেই নতুন আরো একটি নম্বর দেয়া হয়েছে বলে জানান তিনি।




