পদ্মাসেতু নির্মাণে জনগনের চেতনাই সরকারের শক্তি:প্রধানমন্ত্রী

জুলাই ১৭, ২০১২ | ৩:৪২ অপরাহ্ন    

পদ্মাসেতু নির্মাণের জন্য তহবিল গঠন নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে চেতনা ও উৎসাহ তৈরি হয়েছে সেটাই সরকারের শক্তি বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, অহেতুক জাতির ওপর কেউ কালিমা লেপন করতে চাইলে মেনে নেয়া হবে না। দেশের অবকাঠামো নিজেদের অর্থায়নে করা সম্ভব সেটা বাংলাদেশ প্রমাণ করে দেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।