বুয়েট পরিস্থিতিতে সরকার উদ্বিগ্ন: শিক্ষামন্ত্রী

জুলাই ১৭, ২০১২ | ৩:৩৬ অপরাহ্ন    

বুয়েটের আন্দোলনরত শিক্ষকদের গণপদত্যাগের ঘোষণা চলমান সংকট সমাধানে সরকারের উদ্যোগকে ভিন্ন দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন : বুয়েটের শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকের ৪০ মিনিট পরই গণপদত্যাগের ঘোষণার মাধ্যমে বুয়েট পরিস্থিতিকে চরম অবস্থার দিকে ঠেলে দেয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে এ বিষয়ে সরকারের উদ্বেগের কথা জানিয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন : বৈঠকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে বলা হলেও তার আগেই শিক্ষক সমিতি গণপদত্যাগের ঘোষণা দেয়। এতে করে আন্দোলনে পেছনে কারো বিশেষ কোনো উদ্দেশ্য্য থাকতে পারে বলে মনে করেন শিক্ষামন্ত্রী।