রমজান মাসে বিদ্যুৎতের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে জেলা প্রশাসকদের সহযোগীতার জন্য নির্দেশ
জুলাই ১২, ২০১২ | ৬:৪৪ অপরাহ্ন
আগামী রমজান মাসে বিদ্যুৎতের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে জেলা প্রশাসকদের সহযোগীতার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের অনুষ্ঠিত সম্মেলনে এ নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও বিদ্যুৎতের সরবরাহ ঠিক রাখতে তদারকি করার জন্যও বলা হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন : বিদ্যুৎতের দাম নয় বরং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর জেলা প্রশাসকরা গুরুত্ব দিয়েছেন। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলেও সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজুউদ্দিন আহমেদ রাজু বলেছেন : পদ্মাসেতুর জন্য মোবাইলের প্রতিটি কল থেকে ১০ পয়সা করে সারচার্জ নেওয়ার প্রস্তাব করেছেন জেলা প্রশাসকরা। তিনি বলেন : এ বিষয়ে আরো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়াও আগামী সেপ্টেম্বর থেকে মোবাইলে থ্রিজি প্রযুক্তি চালু করা হবে বলেও জানান তিনি।




