২০১২ সালে ঢাকাকে ক্যাপিটাল অব ইসলামিক কালচার হিসেবে ঘোষনা

জুলাই ১২, ২০১২ | ৬:৩৯ অপরাহ্ন    

২০১২ সালে ঢাকাকে ক্যাপিটাল অব ইসলামিক কালচার হিসেবে ঘোষনা করা হয়েছে। ওআইসির অংঙ্গ সংগঠন আইএসেস্কো এশিয়া অঞ্চল-২০১২ সালের জন্য ইসলামি সংস্কৃতির রাজধানী হিসেবে ঢাকাকে বেছে নেয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন : ১৪ জুলাই প্রধানমন্ত্রী ওসমানি স্মৃতি মিলনায়তনে ঢাকা ক্যাপিটাল অব ইসলামিক কালচার অনুষ্ঠান উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ক্যালিগ্রাফি প্রদর্শনী, ঢাকার ইসলামিক স্থাপত্যচিত্রের উপস্থাপন ও সেমিনার হবে। আইএসেস্কোর মহাসচিব ড. আব্দুল আজিজ ওসমান উপস্থিত থাকবেন।