আটকের প্রায় ১০ ঘণ্টা পর র্যাব এক সদস্যসহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
জুলাই ৬, ২০১২ | ৩:২৭ অপরাহ্ন
আটকের প্রায় ১০ ঘণ্টা পর র্যাব এক সদস্যসহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এক মাদক চোরকারবারীকে আটক করার পর ভারতীয় মাদক ব্যবসায়ীরা সোর্সসহ র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এক সদস্যকে ধরে বিএসএফের কাছে সোপর্দ করে। এ ঘটনার পর বিজিবি সদস্যরা বিএসএফ সদস্যদের সাথে পতাকা বৈঠক করে আটক র্যাব সদস্য শফিকুল ইসলাম ও সোর্স সুব্রত তাঁতীকে ফেরৎ চায়। পরে বৃহস্পতিবার রাত দেড়টায় সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় আটকৃতদের ছেড়ে দিলে সেখানে তাদের উদ্ধার করা হয়।




