টেকনাফের নাফ নদী অতিক্রম করে অনুপ্রবেশ করা ২৫ রোহিঙ্গাকে আটক ও বিজিবির পুশব্যাক

জুন ২৮, ২০১২ | ৯:১০ অপরাহ্ন    

কক্সবাজারের টেকনাফের নাফ নদী অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশ করা ২৫ রোহিঙ্গাকে আটক করে পুশব্যাক করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে টেকনাফ পৌর এলাকার নাইট্যংপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় ওই ১২ জন রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠিয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এছাড়া গত ১৪ জুন শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া থেকে আটক ১৩ রোহিঙ্গাকে বৃহস্পতিবার বিকেলে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো জাহিদ হাসান।