চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

জুন ২৮, ২০১২ | ৬:০৮ অপরাহ্ন    

দুদিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে দেশের বিভিন্ন স্থানের রেল যোগাযোগ শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ও সেনাবাহিনী রেলসেতুর একটি ট্র্যাক মেরামত করায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে গেছে। ২য় ট্র্যাকটি মেরামত না হওয়া পর্যন্ত শুধুমাত্র যাত্রীবাহী ট্রেন চলাচল করতে পারবে বলে যোগাযোগ ও রেলমন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রবল বর্ষনে ও পাহাড়ী ঢলে ভাটিয়ারির কাছে একটি রেলসেতু ক্ষতিগ্রস্ত হলে মঙ্গলবার থেকে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।