বিক্ষোভে উত্তাল মিসরের তাহরির স্কয়ার
জুন ২৩, ২০১২ | ৩:০৩ অপরাহ্ন
মিসরে ক্ষমতাসীন সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে তাহরির স্কয়ার। প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা স্থগিত করে সুপ্রিম কাউন্সিল ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়—এমন অভিযোগে এ বিক্ষোভ শুরু হয়। মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীরাও এতে যোগ দেন।
দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগামীকাল নির্বাচনের ফল ঘোষণা করা হতে পারে। তবে এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিক নিজেদের জয়ী দাবি করেছেন।




