শপথ নিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী

জুন ২৩, ২০১২ | ৩:০২ অপরাহ্ন    

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ এবং তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা শপথ নিয়েছেন। জিও নিউজ জানিয়েছে, গতকাল রাতে তাদের শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ক্ষমতাসীন পিপলস পার্টির রাজা পারভেজ আশরাফ পাকিস্তানের ২৫ তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। পারভেজ আশরাফ পার্লামেন্টে ২১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগের সরদার মেহতার আব্বাসী পান ৮৯ ভোট।