টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
জুন ১৮, ২০১২ | ৩:৪১ অপরাহ্ন
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন আইন-২০১২-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি সই প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান : দু’দেশের মধ্যে যোগাযোগ ও ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে এই চুক্তি করা হয়েছে।




