পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল কেন অবৈধ নয় জানতে চেয়ে আদালতের রুল
মে ২, ২০১২ | ৩:০৮ অপরাহ্ন
পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল দেয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামুসদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রুল জারি করেন। বিএনপি’র মহাসচিব, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, জাতীয় সংসদ সচিব, পুলিশের আইজি ও বিরোধীদলীয় নেতাকে আগামী ৩ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করেন। এছাড়া এ বিষয়ে মতামত দিতে আদালত সুপ্রীম কোর্টের ১৫ জন আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছেন।




