বিরোধীদলের আন্দোলন দমানোর চেষ্টা করছে সরকার : বিএনপি

মে ১, ২০১২ | ১০:২২ অপরাহ্ন    

রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে সরকার বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, হয়রানি করে বিরোধীদলের আন্দোলন দমানোর চেষ্টা করছে। কিন্তু সরকারের এ স্বপ্ন কখনো পূরন হবে না। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান একথা বলেন। তিনি আরো বলেন, বিরোধীদলের আন্দোলনে ভয় পেয়ে তাদের নিশ্চিহ্ন করার জন্য সরকার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এবং গ্রেপ্তার করছে। তিনি দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের নিন্দা জানান এবং তার মুক্তি দাবী করেন।