আর্থ আওয়ার পালনে শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার আহবান
মার্চ ২৯, ২০১২ | ১০:৪১ অপরাহ্ন
আর্থ আওয়ার কর্মসূচি পালন উপলক্ষে আগামী শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত অপ্রয়োজনীয় সব বৈদ্যুতিক বাতি বন্ধ রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগ এ আহ্বান জানায়।
আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এই প্রথমবারের মতো এই কর্মসূচিতে অংশ নিচ্ছে।




