সিরিয়া বিষয়ে কফি আনানের প্রস্তাব জাতিসংঘের অনুমোদন
মার্চ ২২, ২০১২ | ৮:৩১ অপরাহ্ন
জাতিসংঘের দূত কফি আনানের সিরিয়া বিষয়ক শান্তি পরিকল্পনা নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে অনুমোদন করেছে। এক বিবৃতিতে পরিষদ অবিলম্বে সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের এই শান্তি পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। শান্তি পরিকল্পনায় মানবিক ত্রাণসাহায্য বিতরণের সুযোগ এবং আবাসিক এলাকা থেকে সিরিয়ার সরকারি বাহিনীর ট্যাঙ্ক সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে।
এদিকে, সিরিয়ার রাজধানী দামেস্কের দুটি এলাকায় ট্যাঙ্ক থেকে গোলা বর্ষনের খবর পাওয়া গেছে।




