অভিনয়শিল্পী তৌকির আহমেদ ও বিপাশা হায়াতের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা
মার্চ ১৯, ২০১২ | ৬:২০ অপরাহ্ন
অভিনয়শিল্পী তৌকির আহমেদ ও বিপাশা হায়াতের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আজ তৌকিরের মেজ বোন তানজিন হায়দার এ মামলা করেন। হাকিম শাহাদাত হোসেন বাদীর জবানবন্দি নিয়ে ৪ এপ্রিল তৌকির ও বিপাশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
এ বিষয়ে কক্সবাজারে অবস্থান করা তৌকির আহমেদ এবিসি রেডিওকে জানান, বিষয়টি যেহেতু পারিবারিক, সেহেতু এটা পারিবারিক পর্যায়ে সমাধান করা যেতো। তার বোন যে অভিযোগে মামলাটি করেছেন সেটা সত্যি নয় বলে দাবি করেন তিনি।




