সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে এটিএন নিউজ ও সিআরপির কর্মসূচী

মার্চ ১৯, ২০১২ | ৬:১৬ অপরাহ্ন    

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে এটিএন নিউজ ও পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি একটি কর্মসূচী শুরু করতে যাচ্ছে। আগামী ১লা এপ্রিল থেকে চালক ও পথচারীদের সচেতন করতে এ কার্যক্রম শুরু হচ্ছে। প্রতি সপ্তাহের রোববারে ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন রাস্তায় এ কার্যক্রম চালানো হবে। বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের প্রধান ভ্যালোরী এ টেইলর এবং এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নী সাহাসহ অনেকে।