গ্রামের চেয়ে নগরের বস্তি এলাকার শিশুরা সব ধরনের সুবিধা থেকে বেশি বঞ্চিত

ফেব্রুয়ারী ২৯, ২০১২ | ৬:৪২ অপরাহ্ন    

গ্রামের চেয়ে নগরের বস্তি এলাকার শিশুরা শিক্ষা ,স্বাস্থ্য, সুরক্ষাসহ সব ধরনের সুবিধা থেকে বেশি বঞ্চিত । এবং নগর বস্তিতে শিশু মৃত্যু হারও বেশী। ইউনিসেফের বিশ্ব শিশু পরিস্থিতি ২০১২ এর নগর জীবনের শিশুরা বিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে । সকালে জাতীয় প্রেসক্লাবে প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থনীতিবদি আবুল বারাকাত বলেন : এদেশে নগরায়নেরর নামে বস্তি-আয়ন হচ্ছে। গ্রাম থেকে সব হারিয়ে মানুষের আশ্রয় হয় বস্তিতে। আর এই বস্তিতেই শিশুরা সবচেয়ে বেশী অবহেলিত।