২রা মার্চ থেকে শুরু হবে ১৮ তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

ফেব্রুয়ারী ২৯, ২০১২ | ৬:২৪ অপরাহ্ন    

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা গ্যালারীতে ২রা মার্চ থেকে শুরু হবে ১৮ তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। চলবে ১৬ই মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আজ এক সংবাদ সম্মেলনে একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী জানান, চূড়ান্তভাবে ১৮১ জন শিল্পীর ২২৪টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্য থেকে ৩টি মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হবে।