ডিএসইতে আজ সূচকের উর্ধ্বগতি দিয়ে লেনদেন শেষ

ফেব্রুয়ারী ২৩, ২০১২ | ৩:২০ অপরাহ্ন    

ঢাকা শেয়ার বাজার ডিএসইতে আজ সূচকের উর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়। যা পুরো দিন জুড়েই অব্যাহত ছিল। দিনশেষে সূচক ১২১ পয়েন্ট বেড়ে সাধারন সূচক হয়েছে ৪ হাজার ৩৬৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩২৯ কোটি টাকা। শেয়ার লেনদেনে আসা প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪৯ টির, কমছে ৯ টির, আর অপরিবর্তীত ছিল ২ টির।

লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, গ্রামীন ফোন, লঙ্কাবাংলা ফিন্যান্স লিমিটেড এবং আরএনস্পিনিং মিলস লিমিটেড।