ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ১ মার্চ থেকে শুরু হচ্ছে দুই দিনের ইউ.কে .শিক্ষা মেলা

ফেব্রুয়ারী ১৯, ২০১২ | ৬:০৯ অপরাহ্ন    

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ১ মার্চ থেকে শুরু হচ্ছে দুই দিনের ইউ.কে .শিক্ষা মেলা । মেলা চলবে হোটেল রূপসী বাংলাতে। রোববার সকালে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্রিটিশ কাউন্সিলের পরিচালক রোজমেরী আরনট। তিনি বলেন, ১৪তম এই মেলা ঢাকা ছাড়াও চট্টগ্রামের হোটেল পেনিনসুলাতে অনুষ্ঠিত হবে ৪ মার্চ। ছাত্র ছাত্রীরা বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ে সব ধরনের তথ্য জানতে পারবে এ মেলায়। মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে ৫০ টাকা। মেলায় ২৬টি প্রতিষ্ঠান অংশ নেবে।