প্রকাশিত হয়েছে শুভ অংকুর ও ফাতেমা-তুজ-জোহরার আবৃত্তির অ্যালবাম ‘স্রোতোস্বিনী ভালোবাসা’

ফেব্রুয়ারী ১৮, ২০১২ | ৭:৪৬ অপরাহ্ন    

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে শুভ অংকুর ও ফাতেমা-তুজ-জোহরার স্রোতোস্বিনী ভালোবাসা নামে একটি প্রেমের কবিতার আবৃত্তির অ্যালবাম। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিক ও কবি শান্তনু চৌধুরী। সম্প্রচার খামারের ব্যানারে কবিতা কনসার্ট সিরিজের এই অ্যালবামটিতে মোট ১০টি কবিতা রয়েছে। বইমেলায় এই অডিও সিডিটি পাওয়া যাচ্ছে আবৃত্তি সমন্বয় পরিষদ, আবৃত্তি মেলা, বৈকুণ্ঠ, জয়তি ও গদ্যপদ্য ষ্টলে।