আগামী জুন নাগাদ বিটিআরসি ৩য় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি থ্রিজি’র জন্য নিলাম ডাকবে

জানুয়ারী ৩১, ২০১২ | ৩:১৯ অপরাহ্ন    

আগামী জুন নাগাদ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন-বিটিআরসি ৩য় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি থ্রিজি’র জন্য নিলাম ডাকা হবে। মঙ্গলবার বিটিআরসি কার্যালয়ে সংস্থাটির ১০ বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বিটিআরসি’র চেয়ারম্যান জিয়া আহমেদ জানান : গত ৩ বছরে বিটিআরসি সরকারকে ১২ হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে। এছাড়া বিটিআরসি দেশের টেলিযোগাযোগ খাতকে উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।