অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আজ রাফায়েল নাদালের মুখোমুখি হবে শীর্ষ বাছাই নোভাক জোকাভিচ

জানুয়ারী ২৯, ২০১২ | ৯:৪৭ পূর্বাহ্ন    

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে আজ রাফায়েল নাদালের মুখোমুখি হবে শীর্ষ বাছাই নোভাক জোকাভিচ। বাংলাদেশ সময় দুপুর ২টায় শিরোপা দখলের লড়াইয়ে নামবে র‌্যাংকিংয়ের শীর্ষ দুই বাছাই।

এদিকে গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের মেয়েদের ফাইনালে মারিয়া শাপারোভাকে হারিয়ে শিরোপা জিতেছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেই সঙ্গে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও নিশ্চিত করেছেন তিনি।