আবদুল কাদের মোল্লার অভিযোগ গঠনের শুনানি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পেছানো হয়েছে
জানুয়ারী ২৯, ২০১২ | ১১:৩২ পূর্বাহ্ন
জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানির দিন ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পেছানো হয়েছে। আজ অভিযোগ গঠনের শুনানীর কথা থাকলেও কাদের মোল্লার আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুনাল অভিযোগ গঠনের শুনানীর জন্য এই দিন ঠিক করেন। গত ২৮শে ডিসেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ ৭টি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।




