রাজধানীতে আগামীকাল গণমিছিলের সিদ্ধান্ত বিএনপির

জানুয়ারী ২৯, ২০১২ | ৯:৪৮ পূর্বাহ্ন    

আজ রাজধানীতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে চার দলের গণমিছিল কর্মসূচি একদিন পেছানো হয়েছে। আজকের পরিবর্তে আগামীকাল রাজধানীতে গণমিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে নিষেধাজ্ঞা জারি করার পর চট্টগ্রাম ও সিলেট সহ বিভিন্ন জেলায় কাল গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে গুলশানে কার্যালয়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান : আগামীকাল দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই গণমিছিল শুরু হবে। তবে আজ রাজধানীর বাইরে গণমিছিল কর্মসূচি যথারীতি পালন করা হবে বলে তিনি জানান।