আজ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীতে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ

জানুয়ারী ২৯, ২০১২ | ৯:৪৮ পূর্বাহ্ন    

আজ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীতে মিছিল-সমাবেশ-মানববন্ধনসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। ডিএমপি কমিশনার বেনজির আহমেদ জানিয়েছেন : দেশের প্রধান দুটি রাজনৈতিক দল রাজধানিতে একই সময়ে কর্মসূচি দেয়ায় সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে এমন তথ্য নিশ্চিত হবার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট মহানগরে আজ সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।আর পাবনা ও সিরাজগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।