পুলিশি নিষেধাজ্ঞায় থাকায় ঢাকা মহানগর আওয়ামী লীগের আজকের কর্মসূচী প্রত্যাহার

জানুয়ারী ২৯, ২০১২ | ৯:৪৮ পূর্বাহ্ন    

মহানগর পুলিশের নিষেধাজ্ঞা থাকায় ঢাকা মহানগর আওয়ামী লীগও আজকের কর্মসূচী প্রত্যাহার করেছে। গতকাল রাতে মহানগর আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এবিসি রেডিওকে জানিয়েছেন : আজকের কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে তবে পূর্ব নির্ধারিত দেড় মাসের কর্মসূচী অনুযায়ি পরবর্তী দিনের কর্মসূচী পালন করা হবে।