এন্ড্রয়েড কিংবা আইফোন থেকে শুনুন এবিসি রেডিও
জানুয়ারী ১৯, ২০১২ | ৪:২৭ অপরাহ্ন
এখন থেকে আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড কিংবা আইফোনে পৃথিবীর যে কোনো স্থান থেকে শুনতে পারেন এবিসি রেডিও ৮৯.২ এর লাইভ স্ট্রীমিং। এর জন্য আপনার ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এন্ড্রয়েড এবং আইফোন থেকে এবিসি রেডিও স্ট্রীমিং শোনার প্রক্রিয়াটি ধাপে ধাপে নিচে বর্ণনা করা হলো:
এন্ড্রয়েড ফোনের জন্য:
১। আপনার ফোনে এন্ড্রয়েড এ্যাপ্লিকেশন ইন্সটল করার জন্য ব্যবহৃত এন্ড্রয়েড মার্কেট টি ওপেন করুন। এ্যাপ্লিকেশন সার্চ এ লিখুন: xiialive lite । এটি একটি থার্ড পার্টি এপ্লিকেশন যেটির মাধ্যমে এবিসি রেডিও শোনা সম্ভব। এরপর এপ্লিকেশনটি ইন্সটল করুন।
২। xiialive lite ইন্সটল হবার পর এটি ওপেন করুন। এপ্লিকেশন স্ক্রীণ থেকে Search অপশনে গিয়ে লিখুন: !!!ABC এবং সার্চ করুন।
৩। সার্চ করার পরেই আপনি !!!ABC RADIO FM 89.2 LIVE !! নামে এবিসি রেডিওর স্ট্রীমিং লিংকটি দেখতে পাবেন। লিংকটি ওপেন করে প্লে করুন এবং ভবিষ্যতে শোনার জন্য ফেবারিট হিসেবে লিংকটি সেভ করে রাখুন।
আইফোন এর জন্য:
১। আইফোনের জন্য আই টিউনস থেকে Shoutcast Radio এ্যাপ্লিকেশন টি খুঁজে বের করুন এবং ইন্সটল করুন। এটি একটি ফ্রি এপ্লিকেশন।
২। এপ্লিকেশন স্ক্রীণ থেকে Search অপশনে গিয়ে লিখুন: !!!ABC এবং সার্চ করুন।
৩। সার্চ করার পরেই আপনি !!!ABC RADIO FM 89.2 LIVE !! নামে এবিসি রেডিওর স্ট্রীমিং লিংকটি দেখতে পাবেন। লিংকটি ওপেন করে প্লে করুন এবং ভবিষ্যতে শোনার জন্য ফেবারিট হিসেবে লিংকটি সেভ করে রাখুন।




