তৃতীয় বর্ষপূর্তি: এবিসি রেডিও’তে চলছে ৭ দিনের আনন্দ উৎসব
জানুয়ারী ২, ২০১২ | ৯:২৬ অপরাহ্ন
শ্রোতা প্রিয় বেসরকারি এফএম বেতার কেন্দ্র ‘এবিসি রেডিও এফএম ৮৯ দশমিক ২’ এর তৃতীয় বর্ষপূর্তি হচ্ছে ০৭ জানুয়ারি, ২০১২ শনিবার। বর্ষপূর্তি এই দিনটিকে সামনে রেখে এবিসি রেডিও আয়োজন করেছে সপ্তাহ জুড়ে উৎসবের বর্ণিল আয়োজন।
প্রতি ঘন্টায় সর্বশেষ খবর, তথ্যভিত্তিক নানা আয়োজন, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক, উদ্যমী নারীদের জীবন সংগ্রামের গল্প-গাঁথা, রাস্তায় যান চলাচলের তথ্য, শেয়ারবাজারের লেনদেনের খবরের পাশাপাশি এবিসি রেডিও প্রতিদিন বৈচিত্র্যময় বিনোদনের সম্ভার নিয়ে শ্রোতাদের কাছে হাজির হয়। চলচ্চিত্রের গান, লোক গান, প্রিয় শিল্পীদের আধুনিক গান, চিরসবুজ গান, রবীন্দ্র-নজরুলসহ পঞ্চকবির গানের সঙ্গে বর্তমান প্রজন্মের সব প্রিয় ব্যান্ড ও শিল্পীর গানের বর্ণাঢ্য আয়োজন থাকছেই। সঙ্গে কথাবন্ধুদের চনমনে গল্প-আড্ডা শ্রোতাদের সজীব-উচ্ছল করে রাখে দিনভর। এবিসি রেডিও বেসরকারি এফএম রেডিও’র ভুবনে নানা বয়স ও পেশার শ্রোতাদের কাছে এরই মধ্যে নিজস্ব জায়গা করে নিয়েছে।
গত তিন বছরে দেশের সেরা ও প্রিয় সব শিল্পী, ব্যান্ড, ব্যক্তিত্ব এবিসি রেডিও’র নানা আয়োজনে অংশ নিয়েছেন। সেসব আয়োজন থেকে বাছাই করা লাইভ গান আর আড্ডার মিশেলে ০১ থেকে ০৭ জানুয়ারি এবিসি তার তৃতীয় বর্ষপূর্তিতে আয়োজন করেছে ৭ দিনের আনন্দ উৎসবের। কাভারেজ এলাকার বাইরের শ্রোতারা ২৪ ঘণ্টা ৩৬৫ দিন এবিসি রেডিও শুনছেন অনলাইনে www.abcradiobd.fm এই ঠিকানায়। তাই যেখানেই থাকুন এবিসি রেডিও’র সঙ্গেই থাকুন।
১ম দিন [০১.০১.১২ রবিবার]
- এক ঝুড়ি গান [২০.০০-২৩.০০]: ব্যান্ডদের লাইভ গান নিয়ে “এবিসি রকার্স” ।
- উৎসবের রাত [২৩.০০-০২.০০]: শুরু হোক হৃদয় দিয়ে “শুরুতেই ভালোবাসা”।
২য় দিন [০২.০১.১২; সোমবার]
- এক ঝুড়ি গান [২০.০০-২৩.০০]: বিদেশী গানের সুরে “বিদেশী বন্ধুরা”।
- উৎসবের রাত [২৩.০০-০২.০০]: বিশেষ আয়োজন নিয়ে ‘শব্দগল্পদ্রুম’।
৩য় দিন [০৩.০১.১২; মঙ্গলবার]
- এক ঝুড়ি গান [২০.০০-২৩.০০]: লোকশিল্পীদের আয়োজনে “লোক গানের মেলা”।
- উৎসবের রাত [২৩.০০-০২.০০]: অতিথি আর পিকআপের বিশেষ আয়োজন নিয়ে গিটার নেভার লাইজ।
৪র্থ দিন [০৪.০১.১২; বুধবার]
- এক ঝুড়ি গান [২০.০০-২৩.০০]: একক শিল্পীদের বাজনায় “সুরেলা ঝংকার” ।
- উৎসবের রাত [২৩.০০-০২.০০]: ৩ বছরে এবিসিতে বাছাই করা প্রিয় ব্যান্ড এর লাইভ আমেজে “রেনেসা”।
৫ম দিন [০৫.০১.১২; বৃহস্পতিবার]
- এক ঝুড়ি গান [২০.০০-২৩.০০]: এবির সব লাইভ গল্প-গানে “এ বি এ্যান্ড এলআরবি”।
- উৎসবের রাত [২৩.০০-০২.০০]: “৩ বছরে ক্যাফে লাইভ”।
৬ষ্ঠ দিন [০৬.০১.১২; শুক্রবার]
- এক ঝুড়ি গান [২০.০০-২৩.০০]: সূরের মূর্ছনায় “সুরে সুরে গানে গানে”।
- উৎসবের রাত [২৩.০০-০২.০০]: ৩ বছরে এবিসিতে বাছাই করা প্রিয় ব্যান্ড এর লাইভ আমেজে “অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস”।
৭ম দিন [০৭.০১.১২; শনিবার]
- জন্মদিন ৭ জানুয়ারি এবিসি রেডিও’তে সারাদিন থাকছে প্রিয় শিল্পীদের আনাগোনা, আড্ডা আর শ্রোতাদের সরাসরি অংশগ্রহণে “খোলা জানালা”।
- উৎসবের রাত [২৩.০০-০২.০০]: রাত ১১টার খবরের পর আসছে নতুন বছরের নতুন বিষ্ময় এবিসির নিজস্ব ব্যান্ড : “আয়না”র লাইভ বাজনা।




